ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
নিপুণ-জায়েদের দ্বন্দ্ব মেটানোর দায়িত্ব পেলেন আলমগীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 11:18 AM

নিপুণ-জায়েদের দ্বন্দ্ব মেটানোর দায়িত্ব পেলেন আলমগীর

নিপুণ-জায়েদের দ্বন্দ্ব মেটানোর দায়িত্ব পেলেন আলমগীর

৭ ফেব্রুয়ারি চলচ্চিত্র প্রযোজক সমিতিতে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের নেতারা বৈঠকে বসেন। বৈঠকে সবার সিদ্ধান্তে অভিনেতা আলমগীরকে ১৮ সংগঠনের মুখপাত্র নির্বাচিত করা হয়।

শুধু তাই নয়, তার নেতৃত্বে দ্রুত তৈরি হবে চলচ্চিত্রের নতুন নীতিমালা। সেই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান অরাজকতার অবসান করারও দায়িত্ব দেওয়া হয়।

বৈঠকের আহ্বায়ক ছিলেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন (২৮ জানুয়ারি) গণমাধ্যমের কাছে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ করছেন নিপুণ। সেই অভিযোগ-পাল্টা অভিযোগ এখনো শেষ হয়নি। জল গড়িয়েছে অনেক দূর। সেটার একটা সমাধান করার দায়িত্ব পেলেন সিনিয়র অভিনেতা আলমগীর।

তিনি বলেন, আলমগীর ভাই আমাদের অনুরোধ রেখেছেন। তিনি অচল এই চলচ্চিত্রাঙ্গনকে সচল করতে যা যা করা লাগবে করবেন। কথা দিয়েছেন বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে যে দ্বন্দ্ব চলছে সেটারও অবসান করবেন। আমরা তাকে শ্রদ্ধা করি। আমাদের বিশ্বাস, তিনি চলমান পরিস্থিতির সুন্দর একটা সমাধান দেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status