ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
হারিয়ে যাচ্ছি মাফ করে দিও, সবকিছুর সমাধান আত্মহত্যা’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 11:23 AM

হারিয়ে যাচ্ছি মাফ করে দিও, সবকিছুর সমাধান আত্মহত্যা’

হারিয়ে যাচ্ছি মাফ করে দিও, সবকিছুর সমাধান আত্মহত্যা’

হারিয়ে যাচ্ছি মাফ করে দিও, সবকিছুর সমাধান আত্মহত্যা’ এভাবেই নিজের ফেসবুক টাইমলাইনে লিখেছেন ১৯ বছর বয়সী রোমান। ফেসবুকে স্ট্যাটাস দিয়েই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন এ তরুণ। যদিও আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

সোমবার রাতে ঢাকার দোহারে ঘটনাটি ঘটলেও জানাজানি হয় মঙ্গলবার। রোমানের দেওয়া স্ট্যাটাসটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে পুলিশেরও। পরে মঙ্গলবার রোহানের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় তারা।

রোমান উপজেলার দক্ষিণ ইউসুফপুর এলাকার মুনসের আলী ব্যাপারীর ছেলে। তিনি ঢাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানে চাকরি করতেন।

জানা গেছে, ঘটনার দিন রাত সোয়া ৯টার দিকে এজেড রোমান নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা ছিল- ‘হারিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি মাফ করে দিও। প্রিয়জন বলতে কেউ নেই# সবকিছুর সমাধান আত্মহত্যা। থাকতে কেউই বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে।’

স্বজনরা জানান, রাত সাড়ে ১০টায় নিজ বাড়ির নির্মাণাধীন ভবনের সিঁড়ির রডের সঙ্গে গলায় রশি পেঁচানো রোমানের ঝুলন্ত লাশ পান পরিবারের লোকজন। এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি ইউসুফপুরে আসেন রোমান। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

রোমানের মা জানান, রাত ১০টার পর ছেলেকে ফোন দেওয়া হয়। ফোন না ধরলে পুনরায় ফোন দিতেই নির্মাণাধীন ভবন থেকে রিংটোনের আওয়াজ আসতেই কাছে গিয়ে দেখি রডের সঙ্গে ঝুলছে রোমান।

এদিকে, মঙ্গলবার ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দোহার থানায় নিয়ে যায় পুলিশ।

দোহার থানার ওসি (তদন্ত) কামরুজামান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status