ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
ফুল নয়, ফল দিয়েই সাজানো হলো বরের গাড়ি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 11:06 AM

ফুল নয়, ফল দিয়েই সাজানো হলো বরের গাড়ি!

ফুল নয়, ফল দিয়েই সাজানো হলো বরের গাড়ি!

লাল গোলাপ নয়, বাহারি কোনো ফুলও নয়। সাধারণত নানান ধরনের ফুল দিয়ে সাজানো হয় বিয়ের গাড়ি। তবে এবার ফুলের বদলে বরের গাড়িজুড়ে হরেক রকম ফলের বাহার! ফল দিয়ে নিজের বিয়ের গাড়ি সাজিয়ে আলোচনায় এসেছেন জামালপুরের বাসিন্দা সৌরভ পাল।

জানা গেছে, বিয়েতে নতুন কিছু করতে হবে এমন চিন্তা থেকেই এই ভাবনাটা পান সৌরভ। গাড়িতে অল্প কিছু ফুল ব্যবহার করা হলেও এর সামনের অংশ সাজানো হয়েছে বাহারি ফলে। ছবিতে দেখা গেছে, বরের গাড়ি সেজেছে বেদানা, আঙুর, খেজুর ও চেরি ফল দিয়ে।

গাড়ি সাজানোর দায়িত্বে থাকা শিল্পী রবীন্দ্রনাথ পাল জানিয়েছেন, পুরো গাড়ি সাজাতে ২২ কেজি আঙুর, আড়াই কেজি খেজুর, ৫০০ গ্রাম বেদানা এবং দেড় কেজি চেরি ফল ব্যবহার করা হয়েছে। ফল দিয়ে ইংরেজির ‘এস’ অক্ষর লেখা হয় গাড়ির ওপরে।

গাড়িটি সাজাতে আনুমানিক সাড়ে ৪ হাজার টাকার মতো খরচ হয়েছে বলেও জানান রবীন্দ্রনাথ পাল।

এদিকে, বিয়ের গাড়ি এভাবে সাজানো সচরাচর দেখা যায় না। তাই এটি দেখার জন্য ভিড় করেন আশেপাশের অনেকেই। এ ঘটনায় আমন্ত্রিতরাও মুগ্ধ। অনেকেই আবার বাহবা দেন সৌরভের নতুন ভাবনাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status