ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 February, 2022, 9:45 PM

বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বাংলাদেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ৯ হাজার ৫২ জন। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে। এর আগে বুধবার করোনায় ৩৩ জনের মৃত্যু ও ১১ হাজার ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৪৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫৫ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ছয় হাজার ২৮২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ০৪ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status