ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
১৪ নারী কয়েদিকে মুক্তি দিল তালেবান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 February, 2022, 7:17 PM

১৪ নারী কয়েদিকে মুক্তি দিল তালেবান

১৪ নারী কয়েদিকে মুক্তি দিল তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি কারাগার থেকে ১৪ নারী কয়েদিকে মুক্তি দিয়েছে তালেবান।  কারাগারের কর্মকর্তাদের বরাত দিয়ে আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা খামা প্রেস এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সরকারি প্রতিনিধিদের গঠিত একটি কমিটির মূল্যায়নের ভিত্তিতে ওই নারী বন্দিদের মুক্তি দেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মূল্যায়নের ভিত্তিতে ১৪ নারী কয়েদিকে ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়।

তালেবানের অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের কাউন্টার নার্কোটিক কমিটির প্রতিনিধি মৌলাই আব্দুল হক জানান, যে আফগানিস্তানের সব কারাগারেই নারী কয়েদিদের মুক্তির বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে।

আব্দুল হক আরও বলেন, বেআইনি এবং শরিয়া আইনের পরিপন্থী এবং  সামাজিক শৃঙ্খলা নষ্ট করে এমন কর্মকাণ্ড না করার প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিপ্রাপ্ত বন্দিরা।

এর আগেও অপরাধের মাত্রা কম কিংবা কোনো অপরাধ না করেই বন্দি ছিলেন এমন বেশ কয়েকজন পুরুষ বন্দিদের মুক্তি দিয়েছিল তালেবান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status