ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আবারও পোশাক বিতর্কে শ্রাবন্তী, ছবি ভাইরাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: Friday, 4 February, 2022, 2:46 PM

আবারও পোশাক বিতর্কে শ্রাবন্তী, ছবি ভাইরাল

আবারও পোশাক বিতর্কে শ্রাবন্তী, ছবি ভাইরাল

টালিউডের মিষ্টি নায়িকাখ্যাত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি একেক সময় একেক বিতর্কের জন্ম দেন। কখনও বিয়ে নিয়ে, আবার কখনও পো্শাক। এবার দুবাইয়ের রাস্তায় খোলা পোশাকে দেখা যায় শ্রাবন্তীকে।

সম্প্রতি তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি সাদা রঙের শর্ট ড্রেস পরেছেন তিনি। বেড়াতে গিয়েই এই পোশাক পরেছেন তিনি। আর তা নিয়েই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় চর্চা।

সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন বিভিন্ন মন্তব্যে। এ ছবিতে ভারতীয় এমপি ও অভিনেত্রী মিমি চক্রবর্তীও কমেন্ট করেছেন। তিনি লাভ সাইন দিয়েছেন এ ছবিতে। নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন তার।

অন্যদিকে এক অনুরাগী লিখেছেন, নগ্ন হয়ে দাঁড়িয়ে আছ? তাই না? একজন নেটিজেন লিখেছেন, এই পোশাকে একেবারেই মানাচ্ছে না। আবার একজন লিখেছেন, চার নম্বর বরের অপেক্ষায়।

এমন নানা কমেন্টে তাকে সমালোচনা করেছেন। পরে শ্রাবন্তীর ইনস্টাগ্রাম থেকে সেগুলো মুছে দেওয়া হয়।

প্রসঙ্গত শ্রাবন্তী তিনটি বিয়ে করেছেন। প্রথম ভালোবেসে বিয়ে করেছিলেন পরিচালক রাজীবকে। তার ও রাজীবের ছেলে ঝিনুক। কিন্তু সে বিয়ে ভেঙেছেন তিনি। এর পরও দুবার বিয়ে করেছেন তিনি। কিন্তু কোনোটাই সুখের হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status