ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিমি যানজট
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 February, 2022, 2:07 PM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ফলে মহাসড়কে উত্তরবঙ্গ-ঢাকাগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা ভোগান্তিতে পড়েন বেশি। এ ছাড়া পণ্যবাহী ট্রাকে কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

রাজধানীর শ্যামলী থেকে আসা বগুড়াগামী যাত্রী রহিমা বলেন, ভোর থেকে সড়কটিতে যানজট সৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় বসে থেকে শীতের মধ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

পরিবহণ শ্রমিকরা বলেন, সকাল টোলের কাছাকাছি পোঁছেছি অনেক ভোগান্তির পর। এখানে এসে আটকে রয়েছি যানজটের কারণে। ফলে কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছি।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, পরিবহণের চাপ থাকায় কিছুটা যানজট সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status