ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মুসলিম নারী কর্মীদের হিজাব অনুমোদন ফিলিপাইন কোস্টগার্ডের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 February, 2022, 1:48 PM

মুসলিম নারী কর্মীদের হিজাব অনুমোদন ফিলিপাইন কোস্টগার্ডের

মুসলিম নারী কর্মীদের হিজাব অনুমোদন ফিলিপাইন কোস্টগার্ডের

ফিলিপাইনে মুসলিম নারী কর্মীদের জন্য হিজাব পরার বৈধতা দিয়েছে দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়। দেশটির মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিম। খবর আরব নিউজের। ফিলিপাইনে এখন থেকে কোস্টগার্ডের মুসলিম নারী কর্মীরা তাদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পড়তে পারবেন।

ফিলিপাইনে মোট জনসংখ্যা ১১ কোটি। দেশটির কোস্টগার্ডে এক হাজার ৮৫০ জন মুসলিম কর্মী কাজ করছেন। এর মধ্যে নারী কর্মী আছেন ২০০ জন।

কোস্টগার্ডের এ পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিপাইনের মুসলিম সম্প্রদায়।

ফিলিপাইনের কোস্টগার্ডের এক ইমাম গত বছর মুসলিম নারী কর্মীদের জন্য হিজাব অনুমোদনের দাবি জানিয়ে ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status