ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
তিন বছরের মেয়েকে ভালুকের খাঁচায় ছুড়ে ফেললেন মা, অতঃপর
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 4 February, 2022, 12:55 PM

তিন বছরের মেয়েকে ভালুকের খাঁচায় ছুড়ে ফেললেন মা, অতঃপর

তিন বছরের মেয়েকে ভালুকের খাঁচায় ছুড়ে ফেললেন মা, অতঃপর

খাঁচায় এদিক-ওদিক পাঁয়চারি করছে ভালুক। ঠিক সেই সময় ভালুকটির মুখের সামনে হঠাৎ নিজের তিন-বছরের কন্যাশিশুকে ছুঁড়ে ফেলেন এক নারী।
কেউ বুঝে ওঠার আগেই ওই নারী সেখান থেকে সরে পড়ার চেষ্টা করলেও তাকে আটক করে চিড়িয়াখা কর্তৃপক্ষ। এর মধ্যেই ভালুকের খাঁচায় শিশুর কান্নার আওয়াজে তখন হইহই পড়ে যায় চিড়িয়াখানায়।

শিশুটি খাঁচার মধ্যে আছড়ে পড়তেই তাকে দেখে ছুটে আসে ভালুক। কিন্তু এটি শিশুর ওপর কোনও হামলা না করে শুধু গন্ধ শুঁকেই সেখান থেকে সরে যায়। এরপরই নিরাপত্তারক্ষীরা শিশুটিকে দ্রুত উদ্ধার করেন।

ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের তাসখান্দের একটি চিড়িয়াখানায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নারী হঠাৎই তার বাচ্চাটিকে ভালুকের খাঁচায় ১৬ ফুট গভীর গর্তে ফেলে দেন। অসহায়ের মতো তারা বিষয়টি দেখছিলেন। ততক্ষণে চারপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর পেয়েই চিড়িয়াখানার কর্মীরা ছুটে আসেন এবং ভালুকটিকে খাবারের লোভ দেখিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

জানা গেছে, ওই নারীকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। এ ঘটনায় তার ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। পুলিশ জানিয়েছে, শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status