ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পরিত্যক্ত ইটভাটায় তরুণীর লাশ, পিবিআই খুঁজে পেল অজ্ঞাতর পরিচয়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 February, 2022, 7:42 PM

পরিত্যক্ত ইটভাটায় তরুণীর লাশ, পিবিআই খুঁজে পেল অজ্ঞাতর পরিচয়

পরিত্যক্ত ইটভাটায় তরুণীর লাশ, পিবিআই খুঁজে পেল অজ্ঞাতর পরিচয়

জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিত্যক্ত ইটভাটার পাশ থেকে মৌসুমী আক্তার নার্গিস (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে প্রথমে অজ্ঞাতপরিচয়ের লাশ উদ্ধার করে পুলিশ। পরে জামালপুর থেকে পিবিআইর একটি টিম নিহত ওই তরুণীর আঙুলের ছাপ নিয়ে এনআইডি সার্ভারের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করেন। ওই তরুণী লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশহাজারী এলাকার মো. জাকির হোসেনের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ডেফলাব্রিজ এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় অজ্ঞাতপরিচয়ের এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা মেলান্দহ থানায় জানালে পুলিশ গিয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে জামালপুর থেকে পিবিআইয়ের একটি টিম ওই তরুণীর হাতের আঙুলের ছাপ নিয়ে এনআইডি সার্ভারের মাধ্যমে পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। নিহতের মাথায় মারাত্মক জখম পাওয়া গেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পিবিআই সূত্রে পাওয়া নিহতের এনআইডির তথ্য অনুযায়ী যে নাম-পরিচয় পাওয়া গেছে সেই অনুযায়ী তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার পরিবারের তথ্য অনুযায়ী ওই তরুণী বিবাহিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণীকে অপহরণ করে এনে হত্যা করে তার লাশ পরিত্যক্ত ইটভাটায় ফেলে গেছে দুর্বৃত্তরা। স্থানীয় কেউ জড়িত আছে কি-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু এখনই বলা যাচ্ছে না। নিহতের পরিবার এসে লাশ শনাক্ত করলে এবং তাদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status