ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রিয়ামণিও মজেছেন সামান্থাতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 4:10 PM

প্রিয়ামণিও মজেছেন সামান্থাতে

প্রিয়ামণিও মজেছেন সামান্থাতে

ভারতে বেশ সাড়া ফেলেছে 'ও আন্তবা' গানটি। এই গানের সুরে মজেছেন সব বয়সী। আল্লু অর্জুনের পুষ্পা: দ্য রাইজ ছবির এই আইটেম গানে দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভুর নাচ ভাইরাল হয়েছে। নেট দুনিয়ায় ছেয়ে গেছে সুপারহিট এই গানের নানা রকম ভিডিও। এমনকি দক্ষিণি নায়িকা প্রিয়ামণিও মজেছেন সামান্থাতে।আমাজন প্রাইম ভিডিওর দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের পর প্রিয়ামণির জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। এই দক্ষিণি অভিনেত্রীর মতে, নায়িকারা এখন নায়কদের সমান পাল্লা দিচ্ছেন।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'সময় এখন ভালো দিকে ঘুরেছে। আমি মনে করি, সেই দিন গেছে যখন নায়িকাদের শুধু 'গ্ল্যামার গার্ল' হিসেবে সিনেমায় দেখানো হতো। মানে, আমি বলতে চাইছি, নায়িকাদের শুধু বড় বড় নায়কের সঙ্গে সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ডে রোমান্স করতে দেখা যেত। এখন ছবিতে নায়িকাদের চরিত্রকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নায়িকাদের শুধু পর্দাতে সুন্দর করে দেখানো হয় না। নায়িকাদের জন্য ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রাখা হচ্ছে। আমরা অনেকে এখন সমান কদর পাচ্ছি।'

প্রিয়ামণি আরও বলেছেন, 'ইতিমধ্যে নায়িকাকেন্দ্রিক একাধিক প্রকল্প এসেছে। আর যেখানে ছবিতে নায়িকাদের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে। নায়িকারা নিজের কাঁধে গোটা ছবি তুলে নিচ্ছেন। সামান্থা ও বেবি ছবিতে তা–ই করেছেন। নয়নতারা দারুণ কাজ করছে। ওর হাতে দারুণ দারুণ সব প্রকল্প আছে।

'পুষ্পা: দ্য রাইজ ছবিতে সামান্থার আবেদনময়ী নাচের প্রসঙ্গে প্রিয়ামণি বলেন, 'আমি মনে করি সামান্থাকে এই গানে দারুণ আবেদনময়ী লেগেছে। তবে শুধু আমার নয়, আমার স্বামীর একই অভিমত। স্যাম (সামান্থা) তার ক্যারিয়ারে আগে কখনো এ ধরনের কাজ করেনি। ও নিজের প্রথা ভেঙে কাজ করেছে। তার জন্য ওকে অনেক অভিবাদন। আর স্যামের নাচের মধ্যে মাধুর্য ছিল। আমি নিশ্চিত যে অসংখ্য মানুষ এই আইটেম গানটি ডাউনলোড করেছে। এরই মধ্যে এর ওপর অনেক 'রিল' বানানো হয়েছে। গানটি এখন এক নম্বরে আছে। দেবী প্রসাদ এমন সুন্দর এক গান উপহার দিয়েছেন, তার জন্য অভিবাদন। কোরিওগ্রাফার খুব সুন্দরভাবে কোরিওগ্রাফ করেছেন।'


প্রিয়ামণিকে অজয় দেবগনের সঙ্গে ময়দান ছবিতে দেখা যাবে। অ্যাটলি পরিচালিত এক ছবিতে তিনি শাহরুখ খানের সঙ্গে আছেন। এ ছাড়া তাঁর ঝুলিতে একাধিক দক্ষিণি প্রকল্প আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status