ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাছের শরীর থেকে উৎপাদিত হাইভোল্টেজের বিদ্যুতে ছটফট করে মারা গেল কুমির! (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 2:42 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 2 February, 2022, 2:44 PM

মাছের শরীর থেকে উৎপাদিত হাইভোল্টেজের বিদ্যুতে ছটফট করে মারা গেল কুমির! (ভিডিও)

মাছের শরীর থেকে উৎপাদিত হাইভোল্টেজের বিদ্যুতে ছটফট করে মারা গেল কুমির! (ভিডিও)

কখনও শুনেছেন মাছ শিকার করতে গিয়ে মৃত্যু হয়েছে কুমিরের! তবে রুই, কাতলা বা আর পাঁচটা সাধারণ মাছ নয়, ঈল শিকার করতে গিয়েই প্রাণ গিয়েছে এক কুমিরের। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যে ঘটনা সচরাচর দেখা যায় না। তবে ভিডিওটি কোথাকার তা অবশ্য জানা যায়নি।

শিকারির হাত থেকে বাঁচতে শরীরে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন করে ঈল। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি জলাশয়ের পাড়ের কাছে একটি ঈল মাছ। তার ঠিক কাছেই ঘাপটি মেরে ছিল একটি কুমির। সুযোগ বুঝে ঈল মাছটিকে চোয়ালের মাঝে চেপে ধরতেই ঘটল বিপত্তি। ঈলের শরীরে উৎপন্ন ৬০০ থেকে ৮৬০ ভোল্টের বিদ্যুতের ঝটকায় কুমিরের শরীর কাঁপতে শুরু করে। একটা সময় ছটফট করতে করতে সেটি মারাও যায়। তখনও কুমিরের চোয়ালের মাঝে আটকে ছিল ঈল মাছটি। সেটিও মারা গিয়েছিল। ভিডওটি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

যেভাবে বিদ্যুৎ উৎপন্ন করে ঈল

ঈল মূলত নিজে শিকার করতে শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। তবে শিকারির হাত থেকে বাঁচতেও এটি একই পদ্ধতি ব্যবহার করে। নিজের শরীর বাঁকা করে মাথা ও লেজ কাছাকাছি নিয়ে আসে। ঈলের মাথা ধনাত্মক ও লেজ ঋণাত্মক প্রান্তের কাজ করে। তাই অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করার উদ্দেশ্যে ঈল এমনটি করে থাকে। এরপর ক্রমাগত ইলেকট্রিক শক দিতে থাকে। এতে শিকার/শিকারির পেশী দ্রুত অবসন্ন হয়ে আসে।

একটি পূর্ণবয়স্ক বৈদ্যুতিক ঈল মাত্র ২ মিলিসেকেন্ডে ৬০০ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা আমাদের বাসা-বাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থায় প্রাপ্ত ভোল্টের চেয়েও কয়েক গুণ বেশি। সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতেও এরা কয়েক’শ থেকে কয়েক হাজার পেশী কোষ ব্যবহার করে। জানা যায়, ৬০০-৮৬০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে ৬ ফুট লম্বা ঈল ৬ হাজার পেশী কোষকে ব্যবহার করে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status