ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, মর্মান্তিক পরিণতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 10:55 AM

মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, মর্মান্তিক পরিণতি

মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, মর্মান্তিক পরিণতি

বাড়িতে মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এক গৃহবধূ তখনই মোবাইল ফোনটিতে বিস্ফোরণ হয়। গুরুতর দগ্ধ হন শম্পাদেবী। আর্তনাদ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।

ভারতের পশ্চিমবঙ্গের  দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রামকৃষ্ণপুর এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শম্পা বৈরাগী (২৫)।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়,  স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় গৃহবধূ শম্পা বৈরাগীর।

নিহতের এক আত্মীয় জানিয়েছেন, সোমবার দুপুরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে ঘুমাচ্ছিলেন শম্পা। হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তার পরই আর্তনাদ করে ওঠেন বধূ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রথমে সাহায্য করতে পারেননি কেউ। কিছুক্ষণ পর কোনওক্রমে দরজা খুলে নিজেই বেরিয়ে আসেন তিনি। ততক্ষণে দেহের অনেকটাই দগ্ধ হয়ে গিয়েছিল তাঁর।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। তবে কী কারণে মোবাইল ফোনটিতে বিস্ফোরণ হল তা স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ। কী কারণে ফোনটিতে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status