ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁয়ে কিশোরী অপহরণ, যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 8:56 PM

সোনারগাঁয়ে কিশোরী অপহরণ, যুবক গ্রেফতার

সোনারগাঁয়ে কিশোরী অপহরণ, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুমাইয়া আক্তার নামে এক কিশোরীকে অপহরণের অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।  মঙ্গলবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। দেলোয়ার জামপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

এ ঘটনায় অপহৃত কিশোরীর মা শিপা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দেলোয়ার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের মৃত আলি হোসেনের ছেলে।

অপহৃত সুমাইয়ার মা শিপা বেগম জানান, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকার আমির হোসেনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। দেলোয়ার হোসেন আমির হোসেনে পূর্ব পরিচিত হওয়ার কারণে ঐ বাড়িতে নিয়মিত যাতায়াত করতো। সেই সুযোগে সোমবার রাতে দেলোয়ার তার মেয়োকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। মেয়েকে বাসায় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন দেলোয়ার হোসেন তার মেয়েকে নিয়ে উপজেলার মাঝেরচর এলাকায় অবস্থান করছে। পরে তালতলা ফাঁড়ি পুলিশের সহযোগিতায় তার মেয়েকে উদ্ধার করা হয়।

সুমাইয়া আক্তার টাঙ্গাইল জেলা পাইশানা গ্রামের হাসান মিয়ার মেয়ে। বর্তমানে সে তালতলা এলাকায় আমির হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিজাউল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে মাঝের চর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণকারী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।  

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ পিয়াল জানান, অপহরণকারী দেলোয়ারের কাছ থেকে সুমাইয়া আক্তার নামে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুমাইয়ার মা বাদী হয়ে অপহরণ মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status