ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এসএসসি পাস করেই সার্জন, রোগীও অনেক!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 7:09 PM

এসএসসি পাস করেই সার্জন, রোগীও অনেক!

এসএসসি পাস করেই সার্জন, রোগীও অনেক!

এসএসসি পাস করে ফার্মেসি ব্যবসা শুরু করা জামাল হোসেন (৩৪) এখন এমবিবিএস ডাক্তার! এই জামাল হোসেন নিজের নামে ডাক্তারি প্যাড ছাপিয়েছেন, পদবি যোগ করেছেন এমবিবিএস। এরপর সমানতালে ডাক্তারি করে যাচ্ছেন তিনি। রোগী দেখছেন, ব্যবস্থাপত্র দিচ্ছেন। আর রোগীরাও আসছেন এই এমবিবিএস ডাক্তারের কাছ

এই জামাল হোসেন বাগেরহাট মোড়লগঞ্জ উপজেলার বারইখালী এলাকার রুহুল আমিন হাওলাদের ছেলে। চট্টগ্রামে সাত বছর ধরে ডাক্তার সেজে রোগী দেখছেন তিনি। শেষ পর্যন্ত র‌্যাবের হাতে ধরা পড়েছেন। এরপর র‌্যাবের জিজ্ঞাসাবদের নিজের লেখাপড়ার দৌঁড় এসএসসি পর্যন্ত বলে নিশ্চিত করেছেন আটককৃত ব্যক্তি। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার কলসিদীঘির পূর্বপাড়ের ‘আর কে ড্রাগ হাউজে’ এই অভিযান চলে।

এই র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ধৃত জামাল হোসেন এমবিবিএস ডাক্তার পদবি ধারণ করে প্যাড ছাপিয়ে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামালকে গ্রেপ্তার করা হয়। এই সময় চেম্বর তল্লাশি করে ডাক্তারদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ‘ডাক্তারি’ করছ এবং নিজকে সার্জন পরিচয় নিরীহ রোগীদের অস্ত্রপচারসহ জটিল রোগের ভুয়া চিকিৎসা দিচ্ছিলেন। পরে তাঁকে বন্দর থানায় সোপর্দ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status