ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মা হচ্ছে তামিমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 7:44 PM

মা হচ্ছে তামিমা

মা হচ্ছে তামিমা

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। এ মামলার অপর আসামি হলেন- তামিমার মা সুমি আক্তার।

এদিন নাসির-তামিমাসহ তিন আসামি আদালতে উপস্থিত হন। এরপর আসামিদের নির্দোষ দাবি করে আইনজীবীরা তাদের অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

বিয়ে সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তির আগেই তামিমা মা হচ্ছেন এমন খবর আগেই প্রকাশ হয়েছিল। তবে সে সময়ে প্রকাশ্যে নাসির-তামিমার স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবার এ বিষয়ে মুখ খুলেছেন তামিমা সুলতানা নিজেই। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, কথাটা সত্যি, আলহামদুলিল্লাহ্, আমরা দু’জনই বাবা-মা হচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, যথাযথভাবে তালাক না দেওয়ায় তামিমা সুলতানা এখনো ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে। এ পরিস্থিতিতে নাসির-তামিমার বিয়ে বৈধ হিসেবে গৃহীত হবে না বলে ওই প্রতিবেদনে উল্লেখ করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ৩০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট প্রতিবেদনটি আদালতে দাখিল করে পিবিআই। ওই প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাদের আদালতে উপস্থিত হওয়ার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status