ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ট্রান্সজেন্ডার নারীকে হত্যাচেষ্টা: আরজে নীরা কারাগারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 7:41 PM

ট্রান্সজেন্ডার নারীকে হত্যাচেষ্টা: আরজে নীরা কারাগারে

ট্রান্সজেন্ডার নারীকে হত্যাচেষ্টা: আরজে নীরা কারাগারে

রাজধানীর বসুন্ধরা এলাকায় ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগারকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আরজে সাইমা শিকদার নীরার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এরআগে, গত রোববার আরজে সাইমা নীরাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হাসাম মাসুদ।

গত ২২ জানুয়ারি রাজধানী থেকে নীরাকে গ্রেফতার করে র‌্যাব। এরআগে ২১ জানুয়ারি ভাটারা থানায় একটি যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার মামলা করেন বিউটি ব্লগার।

মামলার অভিযোগে বলা হয়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে গত ১০ জানুয়ারি বসুন্ধরা এলাকায় অভিযুক্তের বাসায় গিয়েছিলেন সেই পুরুষ বিউটি ব্লগার। পরবর্তী সময়ে বসুন্ধরা এলাকায় সেই বাসায় তাকে যৌন নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status