সৌদি আরবে নজিরবিহীন বিচ্ছেদ, প্রতি ঘণ্টায় ৭ ডিভোর্স
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 7:34 PM
সৌদি আরবে নজিরবিহীন বিচ্ছেদ, প্রতি ঘণ্টায় ৭ ডিভোর্স
সৌদি আরবে ২০২২ সালে নজিরবিহীন বিচ্ছেদের ঘটনা ঘটেছে। প্রতি ঘণ্টায় সাতটি বিবাহ বিচ্ছেদ হয়েছে।
দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ঐ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে প্রতি ঘণ্টায় সাতটি বিচ্ছেদের ঘটনা ঘটে অর্থাৎ সেখানে প্রতি ১০টি বিয়ের অন্তত তিনটি ভেঙে যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পাওয়া নথিতে জানা গেছে, ২০২০ সালের শেষ কয়েক মাসে দেশটিতে ৫৭ হাজার পাঁচশর বেশি বিচ্ছেদের ঘটনা ঘটেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বিচ্ছেদের হার বেড়েছে ১২ দশমিক সাত শতাংশ।
ঐ নথিতে আরো বলা হয়েছে, সৌদি আরবে গত দশ বছরে, বিশেষ করে ২০১১ সালের পর থেকে বিচ্ছেদের হার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ২০১০ সালে দেশটিতে মাত্র ৯ হাজার ২৩৩টি বিচ্ছেদের ঘটনা ঘটেছিল।
কর্তৃপক্ষ আরো জানান, ২০১১ সালে বিবাহবিচ্ছেদের প্রায় ৩৪ হাজার ঘটনা রেকর্ড করা হয়েছিল। গত দশ বছরে বিবাহবিচ্ছেদের সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পায়।