ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সাকিবকে পেছনে ফেলে আইসিসির বছর সেরা ওয়ানডে ক্রিকেটার বাবর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 January, 2022, 4:25 PM

সাকিবকে পেছনে ফেলে আইসিসির বছর সেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

সাকিবকে পেছনে ফেলে আইসিসির বছর সেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন বাবর আজম। গত বছরের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বেছে নিতে মোট চারজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সেখানে সাকিব আল হাসান, পল স্টার্লিং ও ইয়ানেমান মালানকে টপকে বর্ষসেরার স্বীকৃতি পেলেন বাবর। ২০২১ সালে খুব বেশি ওয়ানডে না খেললেও ব্যাটিংয়ে দুর্দান্ত ছিলেন পাকিস্তান অধিনায়ক।

২০২১ সালে বাবর মোট ছয়টি ওয়ানডে খেলেন। রান করেছেন ৪০৫। গড় ৬৭.৫০। এর মধ্যে দুটি সেঞ্চুরি আর একটি ফিফটি রয়েছে। গত বছর পাকিস্তানের খেলা দুটি ওয়ানডে সিরিজেই উজ্জ্বল ছিলেন বাবর। সেটারই পুরস্কার পেলেন বর্ষসেরার স্বীকৃতি পেয়ে।

অন্যদিকে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে ভালোভাবেই ছিলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে ব্যাটে-বলে গত বছরটা দারুণ কেটেছে এই বাংলাদেশ অলরাউন্ডারের। মোট ৯ ওয়ানডেতে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন। এর মধ্যে দুটি ফিফটি রয়েছে। পাশাপাশি বোলিংয়ে ১৭.৫২ গড়ে নেন ১৭ উইকেট। গত বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজসেরার পুরস্কারও যায় সাকিবের হাতে। তবে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকা থেকে পুরস্কার জিততে পারলেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status