ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
উখিয়ায় র‍্যাবের অভিযানে ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার
নতুন সময় (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: Monday, 24 January, 2022, 2:59 PM

উখিয়ায় র‍্যাবের অভিযানে ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

উখিয়ায় র‍্যাবের অভিযানে ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় বালুখালী এলাকয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট এলাকার আকবর মন্সির ছেলে সিমন মুন্সি (৩০)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী বাজারের বিভিন্ন দোকানে একজন ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের লক্ষে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ওই এলাকায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ওই ব্যক্তিকে গ্রেফতকর করা হয়।

তিনি আরও জানান, এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির দেহ তল্লাশী করে একটি ভুয়া র‌্যাবের আইডি কার্ড, হ্যান্ডকাপ ,চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের রিং ও নগদ ৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায় সে দীর্ঘদিন ধরেই র‌্যাব সদস্য পরিচয় বিভিন্ন এলাকা থেকে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status