ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-নসিমন সংঘর্ষ, নিহত ৩
নতুন সময় চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: Monday, 24 January, 2022, 11:57 AM

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-নসিমন সংঘর্ষ, নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-নসিমন সংঘর্ষ, নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষে তিনজন মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আলীনগর হাজীর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আলীনগর ভূতপুকুর এলাকার মৃত গরীবুল্লাহর ছেলে ফুলচান ও একই এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে শেহের আলী এবং আমনুরা কেন্দুল এলাকার মনিক চাঁদের ছেলে নাইমুল।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। হাজীর মোড় এলাকায় পৌঁছালে একটি নসিমনের সঙ্গে ধাক্কা লাগে, এ সময় তিনজন নিহত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, সকালে মাছ বিক্রি করে নসিমনে বাড়ি ফেরার পথে হাজির মোড় এলাকায় রেললাইনে নসিমনটি আটকা পড়ে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি রাজশাহী ছেড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status