ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
অনশনের ৬০ ঘণ্টা: মুখে স্যালাইনও নিচ্ছেন না, বাড়ছে ঝুঁকি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 2:27 PM

অনশনের ৬০ ঘণ্টা: মুখে স্যালাইনও নিচ্ছেন না, বাড়ছে ঝুঁকি

অনশনের ৬০ ঘণ্টা: মুখে স্যালাইনও নিচ্ছেন না, বাড়ছে ঝুঁকি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনশন আন্দোলনের প্রায় ৬০ ঘণ্টা পার হলো। তাদের কেউই খাবার ও পানীয় গ্রহণ করেননি এই দীর্ঘ সময়ে। ফলে এরই মধ্যে কয়েকজনের স্বাস্থ্যের অব্নতি ঘটেছে। বাড়ছে ঝুঁকি।

অনশনরত শিক্ষার্থীদের পাশে চিকিৎসক ছাড়াও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ছাত্রলীগের ২০ থেকে ২৫ জনের টিম গত পরশু থেকে রয়েছে। তাদের সমন্বয়ক নাজমুল হাসান আজ দুপুরে বলেন, ২৩ জনের মধ্যে এরই মধ্যে হাসপাতালে যে ১৬ জনকে নেওয়া হয় তারাও অনশন চালিয়ে যাচ্ছেন। ২৩ জনের সবাই কেউ কোনো ধরনের খাবার বা পানীয় নিচ্ছেন না। এমনকি তারা মুখেও স্যালাইন খেতে রাজি হচ্ছেন না। বাধ্য হয়ে শুধু শিরায় স্যালাইন দিতে হচ্ছে, পাশাপাশি ট্রিটমেন্ট চলছে।  

এ রকম ক্ষেত্রে বড় শারীরিক সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘‌সমস্যা বাড়ছে। একজন ছাত্রের জ্বর চলে এসেছে। এছাড়া একজন ছাত্রীকে মুখে খাবার না দেওয়া গেলে তার অবস্থা বিপদের দিকে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মেডিসিন বিভাগের প্রধান শিশির রঞ্জন চক্রবর্তী। ’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status