করোনা থেকে সেরে ওঠার কতদিন পর গর্ভধারণের পরিকল্পনা করা উচিত?
সন্তান নয় মাস গর্ভে ধারণ করে জন্ম দেওয়া সহজ কাজ না। একজন নারীর এসময় শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। দীর্ঘ গর্ভকালীন সময়ে ঝুঁকিমুক্ত থাকতে ও সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য একজন মায়ের ফিট থাকা জরুরি। তারপর যদি আপনি করোনা থেকে সুস্থ হয়েই সন্তান জন্ম দিতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
অপেক্ষা কেন গুরুত্বপূর্ণ:
করোনা থেকে সুস্থ হয়েই গর্ভধারণ করলে নবজাতক ও মায়ের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। কারণ করোনভাইরাস সংক্রমণ কেবল আমাদের শ্বাসযন্ত্রকে সংক্রামিত করে না তবে এর প্রভাব শরীরের বিভিন্ন অংশেও প্রত্যক্ষ করা যেতে পারে। কিছু ক্ষেত্রে, প্রাথমিক সংক্রমণের অনেক পরেও কেউ করোনার লক্ষণগুলো অনুভব করতে পারে। গর্ভাবস্থার নয় মাসের দীর্ঘ যাত্রা এমনিতে চ্যালেঞ্জিং এবং এরপর যদি এই পরিবর্তনগুলো মোকাবেলা করার জন্য শরীর প্রস্তুত না হয় তবে তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। এই সমস্ত কারণে, গর্ভাবস্থার পরিকল্পনা করার আগে কিছুদিন অপেক্ষা করা শ্রেয়।
কতদিন অপেক্ষা করবেন?
আপনি যদি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে থাকেন তবে একটু অপেক্ষা করাই ভালো। একজনের কতদিন অপেক্ষা করা উচিত সে সম্পর্কে কোনও নির্দিষ্ট নির্দেশিকা না থাকলেও, আপনি যদি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং কোনও দীর্ঘস্থায়ী লক্ষণ না থাকে তবে পরিবার পরিকল্পনা করার আগে কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে।
পরিকল্পনা করুন এবং চিকিৎসকের সাথে পরামর্শ করুন:
সবচেয়ে ভালো হয় আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। কারণ চিকিৎসক আপনার স্বাস্থ্যের অবস্থা ভালো মূল্যায়ন করে সঠিক পরামর্শ দিতে পারে। সেই সাথে টিকা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করুন।
করোনা ও গর্ভাবস্থা একসাথে হলে কী করবেন?
আপনি যদি দীর্ঘদিন ধরে গর্ভবতী হওয়ার পরিকল্পনা করে থাকেন এবং আপনার গর্ভাবস্থা এবং করোনা এক সাথেই হয় তাহলে আতঙ্কিত হবেন না। আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং নিজের বাড়তি নিন। সময়মতো খাবার খান, ব্যায়াম করুন, প্রচুর পানি পান করুন, আপনার ডায়েটে আরও স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করুন। চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।
টিকা কি উর্বরতাকে প্রভাবিত করে?
এটি একটি সাধারণ ভুল ধারণা যে টিকা পিতামাতার উর্বরতাকে প্রভাবিত করতে পারে। এসব প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো সত্যতা নেই। টিকা নেওয়া উর্বরতাকে প্রভাবিত করে না বা শিশুর স্বাভাবিক বৃদ্ধিতেও কোনো প্রভাব ফেলে না। স্বাভাবিক গর্ভাবস্থায় করোনা ভ্যাকসিনের প্রভাব পরীক্ষা করার জন্য বেশ কিছু গবেষণা করা হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। সুতরাং, আপনি টিকা নিতে কোনরকম দ্বিধা করবেন না।