ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বাচন নিয়ে মুখ খুললেন ইসি মাহবুব বললেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 January, 2022, 10:33 AM

নির্বাচন নিয়ে মুখ খুললেন ইসি মাহবুব বললেন

নির্বাচন নিয়ে মুখ খুললেন ইসি মাহবুব বললেন

মধ্য ফেব্রুয়ারিতে বিদায়ের আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে নিজেদের পাঁচ বছর মেয়াদের ‘সর্বোত্তম’ স্থান দিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গতকাল রবিবার ভোট শেষে নারায়ণগঞ্জ থেকে ফিরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বরাবরের মতো লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি।

এদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ উপনির্বাচন ও পাঁচ পৌরসভায় ইভিএমে ভোট ছিল। দুপুরে নারায়ণগঞ্জে ভোট দেখতে যান নির্বাচন কমিশনার। বিকালে ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে- আমার কথা’ শীর্ষক বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আমাদের কার্যকালে

সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি ইতিপূর্বে বলেছি যার শেষ ভালো, তার সব ভালো।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেন তিনি। মাহবুব তালুকদার বলেন, ‘বিগত ৫ বছরে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্বোত্তম।’

এ নির্বাচন কমিশনার জানান, নারায়ণগঞ্জে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে কিছু সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এ সম্পর্কে কোনো সংখ্যা জানা যায়নি।

তিনি বলেন, আমি নিজে সব সময় গায়েবি মামলার বিরোধিতা করেছি। নির্বাচনকালে গায়েবি মামলার হিড়িক পড়ে যায় কেন, তা এক প্রশ্ন। এ নির্বাচনকালেও পুরোনো মামলায় আটক অব্যাহত রয়েছে, যা দুঃখজনক।

২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচ সদস্যের ইসিতে নানা কর্মকা-ে বারবার আলোচিত ছিলেন মাহবুব তালুকদার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status