ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
রাষ্ট্রপতির সংলাপে যাবেন আ.লীগের যে ১০ নেতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 11:27 AM

রাষ্ট্রপতির সংলাপে যাবেন আ.লীগের যে ১০ নেতা

রাষ্ট্রপতির সংলাপে যাবেন আ.লীগের যে ১০ নেতা

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে অংশ নিতে ১০ জনের প্রতিনিধি দল চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় এ প্রতিনিধি দল বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। তবে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক হওয়ায় পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কমও হতে পারে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ এবং সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

এর আগে গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে আওয়ামী লীগকে রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণের তথ্য জানানো হয়। সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করা হয়।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে দিয়ে শুরু হয় সংলাপ। যদিও বিএনপি, সিপিবিসহ পাঁচটি দল সংলাপ বর্জন করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status