ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দেশে করোনায় মৃত্যু বাড়ছেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 5:55 PM
সর্বশেষ আপডেট: Saturday, 15 January, 2022, 7:06 PM

দেশে করোনায় মৃত্যু বাড়ছেই

দেশে করোনায় মৃত্যু বাড়ছেই

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৬ জনের।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে।

এর আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৬ জন। তখন  দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮ হাজার ১২৯ জনে। একই সময়ে ২৯ হাজার ৮৭১ নমুনা পরীক্ষায় ৪ হাজার ৩৭৮ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়। ঐ সময়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১৬ লাখ ৯ হাজার ৪২ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status