ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
অন্তর্বাস পরায় প্লেনে উঠতে পারলেন না ‌‘মিস ইউনিভার্স’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 January, 2022, 4:46 PM



অন্তর্বাস পরায় প্লেনে উঠতে পারলেন না ‌‘মিস ইউনিভার্স’

অন্তর্বাস পরায় প্লেনে উঠতে পারলেন না ‌‘মিস ইউনিভার্স’

শুধু অন্তর্বাস পরায় মার্কিন তারকা এবং ২০১২ সালের মিস ইউনিভার্স বিজয়ী অলিভিয়া কুলপো ও তার বোনকে কাবো সান লুকাসকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনে উঠতে দিলো না আমেরিকান এয়ারলাইন্‌স।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঘটা এ ঘটনার কারণ হিসেবে অলিভিয়া জানান, তার পোশাক নিয়ে আপত্তি তুলে তাকে শরীর ঢেকে প্লেনে উঠতে বলেছে এয়ারলাইন্স কোম্পানিটি।

ডেইলি মেইল, পেইজ সিক্সসহ একাধিক গণমাধ্যমের খবর, ২৯ বছর বয়সি এ তারকার বোনের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে—কালো কার্ডিগান, স্পোর্টস ব্রা ও বাইকার শর্টস পরে বিমানে উঠতে যাচ্ছিলেন অলিভিয়া কুলপো। আর তাতেই আপত্তি জানায় আমেরিকান এয়ারলাইন্‌স।

পরে অবশ্য এ তারকাকে ধূসর হুডি পরে নিজেকে ঢাকতে দেখা গেছে। এ সময় তিনি আরো অভিযোগ করেছেন, তার চেয়ে সল্পবসনা নারীও প্লেনে উঠেছেন, কিন্তু তাদের কোনো বাধা দেয়নি এয়ারলাইন্‌স কর্তৃপক্ষ।

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের সাবেক প্রেমিকা এ অলিভিয়া কুলপো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status