ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
নারিকেল দুধে হাঁসের মাংস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 11:20 PM

নারিকেল দুধে হাঁসের মাংস

নারিকেল দুধে হাঁসের মাংস

শীতের সময়ে হাঁসের মাংস বেশি খাওয়া হয়। আমাদের গ্রামগুলোতে হাঁসের মাংসের সঙ্গে চালের আটার রুটি বেশ জনপ্রিয় একটি খাবার। শহরের রেস্টুরেন্টগুলোতেও এখন এসব পদ তৈরি হচ্ছে। হাঁসের মাংসের স্বাদ আরও বেশি ভালো হয় যখন এর সঙ্গে নারিকেল দুধ যোগ হয়। আজ চলুন জেনে নেওয়া যাক নারিকেল দুধে হাঁসের মাংস তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চামড়াসহ টুকরা করা হাঁস- ১টি

ঘন নারিকেল দুধ- ২ কাপ

পেঁয়াজ কুচি- ১.৫ কাপ

পেঁয়াজ বাটা- ১/২ কাপ

ADVERTISEMENT

আদা বাটা- ১.৫ টেবিল চামচ

রসুন বাটা- ১.৫ টেবিল চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

হলুদ গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ টেবিল চামচ

জিরা গুঁড়া- ২ চা চামচ

গরম মসলা- (এলাচ, দারুচিনি, লবঙ্গ) ৩/৪টি করে

তেল- ১/৩ কাপ।

যেভাবে তৈরি করবেন

তেলে পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে অর্ধেকটা তুলে নিন। বাকি অর্ধেকটার মধ্যে গরম মসলা দিয়ে দিন। নেড়েচেড়ে কিছুটা নারিকেল দুধ দিন। এরপর একে একে পেঁয়াজ-আদা-রসুন বাটা, ধনিয়া-জিরা-মরিচ গুঁড়া, লবণ ও হলুদ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে হাঁসের মাংস দিয়ে আরেকবার কষিয়ে নিন।

পানি শুকিয়ে গেলে আরও কিছুটা নারিকেল দুধ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে অবশিষ্ট নারিকেল দুধ দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে চুলা বন্ধ করে দিন। তুলে রাখা বেরেস্তা উপরে ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। এবার মাংস পরিবেশনের জন্য তৈরি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status