ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
ফিলিস্তিনি বৃদ্ধাকে গাড়িচাপা দিয়ে হত্যা করল এক ইসরায়েলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 9:41 PM

ফিলিস্তিনি বৃদ্ধাকে গাড়িচাপা দিয়ে হত্যা করল এক ইসরায়েলি

ফিলিস্তিনি বৃদ্ধাকে গাড়িচাপা দিয়ে হত্যা করল এক ইসরায়েলি

এক ফিলিস্তিনি বৃদ্ধাকে নির্মমভাবে ব্যক্তিগত গাড়িচাপায় হত্যা করলো পশ্চিম তীরের ইহুদি বসতি স্থাপনকারী এক ইসরায়েলি। গতকাল শনিবার রামাল্লা শহরের উত্তর-পূর্বের সিনজিল এলাকায় এ ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট মনিটর ও ইয়েনি শাফাকের।
জানা গেছে, ৬৩ বছর বয়সী গাদির ফুকাহা নামের ওই ফিলিস্তিনি নারী যখন তার স্বামীর সাথে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন তখন ওই ইসরায়েলি ইহুদি তাকে গাড়িচাপা দেন। তখন ওই নারী তাৎক্ষণিকভাবে মারা যান। পরে ওই ইসরায়েলি খুনি দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যান।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, গাদির ফুকাহা নামের ওই ফিলিস্তিনি নারী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এর বেশি কিছু বলা হয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন ও সহিংসতা বেড়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status