ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
অনেক প্রস্তাব আছে, তবে এখনও কিছু ঠিক করিনি : হারভাজন সিং
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 8:00 PM

অনেক প্রস্তাব আছে, তবে এখনও কিছু ঠিক করিনি : হারভাজন সিং

অনেক প্রস্তাব আছে, তবে এখনও কিছু ঠিক করিনি : হারভাজন সিং

অবসর নেওয়ার এক দিন পরেই বিরাট ঘোষণা হারভাজন সিংয়ের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শনিবার দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন। কিন্তু এই বিষয়ে তিনি এখনই কোনও সিদ্ধান্ত নেননি বলেও জানিয়ে দেন ভাজ্জি। আগে থেকেই শোনা যাচ্ছিল যে, রাজনীতিতে যোগ দিতে পারেন হারভাজন।

কোনও জল্পনা তৈরি না করেই তিনি বলেন, ‘‘ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে কিছু ঠিক করিনি এখনও। আপাতত আমি ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকব। ক্রিকেটের কারণেই মানুষ আমাকে চেনেন। আমার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হলে আমি সবাইকে জানাবো।’’

তিনি আরও বলেন, ‘‘সত্যি বলতে, আমি এটা নিয়ে ভাবিনি। আমার কাছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগ দেওয়ার প্রস্তাব আছে। আমাকে খুব ধীরে-সুস্থে ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি এটা সব দিক না ভেবে নিতে চাই না। যেদিন মনে করব আমি রাজনীতি করতে প্রস্তুত, সেদিন জানাব’’।

এই মাসের শুরুতে পাঞ্জাব কংগ্রেসের প্রধান, তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিধু, হারভাজনের সঙ্গে একটি ছবি পোস্ট করার পরে হারভাজনের রাজনৈতিক ইনিংস নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status