ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
সেন্টমার্টিনে ইউপি নির্বাচন, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 9:47 AM

সেন্টমার্টিনে ইউপি নির্বাচন, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

সেন্টমার্টিনে ইউপি নির্বাচন, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দ্বীপটিতে শনিবার (২৫ ডিসেম্বর) ও রোববার (২৬ ডিসেম্বর) পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বহিরাগত লোকজনের উপস্থিতি বন্ধ রাখতে এই দুইদিন সেন্টমার্টিনের সঙ্গে চলাচলকারী তিনটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজই দ্বীপ থেকে সব পর্যটককে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, ইউপি নির্বাচন থাকায় নৌপথে টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পর্যটক সেন্টমার্টিন ছিলেন, তাদের অধিকাংশ শুক্রবার দ্বীপ ত্যাগ করেছেন। বাকিরা শনিবার দুপুরের মধ্যে দ্বীপ ত্যাগ নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, ২৭ ডিসেম্বর থেকে পুনরায় তিনটি নৌপথে আবার স্বাভাবিক নিয়মে জাহাজ চলাচল করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সেন্টমার্টিন ইউপির রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, এ ইউপিতে চেয়ারম্যান পদে মুজিবুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান নুর আহমেদ (মোটরসাইকেল), আবদুর রহমান (চশমা), জাহিদ হোসেন (আনারস) ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ (টেলিফোন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। পুরো ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউপিতে মোট ৩ হাজার ৩৬৫ জন ভোটার রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status