বার্গারপ্রেমীরা সবসময়ই নতুন টেস্টের বার্গার চান। এই বিষয়টি মাথায় রেখেই ‘বার্গার কিং’ তাদের মেনুতে যোগ করে নতুন সব রেসিপি। এবার তারা ইউনিক টেস্ট আর ভিন্ন সাইজের দুটি বার্গার যোগ করল তাদের মেনুতে। বিশালাকৃতির ইনক্রেডিবল ক্রিস্পি কিং বার্গারটি বার্গার কিং-এর মেনুতে এখন-পর্যন্ত সবচেয়ে বড় বার্গার।
অন্যদিকে, ক্রিস্পি কিং বার্গারটিতে অনন্য ফ্লেভারের পাশাপাশি প্রতি বাইটে পাওয়া যাবে এক বিশেষ স্পাইসি সসের ক্রেজি টেস্ট। নতুন এ বার্গার দুটি ঢাকায় বার্গার কিং-এর ৮টি আউটলেটের সবগুলোতেই পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ১৬৬০৬ নাম্বরে কল করে ফ্যামিলি কিংবা বন্ধুদের নিয়ে ফ্রি হোম ডেলিভারিতে ঘরে বসে উপভোগের সুযোগও রয়েছে।
ইনক্রেডিবল ক্রিস্পি কিং বার্গারের ১১টি লেয়ারে আছে মুখরোচক স্বাদের নানা উপাদান। রোস্টেড সেসামি সিড দেয়া বানের প্রতিটি বাইটে পাওয়া যাবে স্পেশাল স্পাইসি সস, আইসবার্গ লেটুস, টমেটো স্লাইস, আমেরিকান চেডার চিজ, ক্রিস্পি চিকেন প্যাটি, স্পেশাল সসের লেয়ার, হ্যালাপিনো স্লাইস, সুইস চিজ। এখানেই শেষ নয়। উপরে থাকছে বোনাস আরো একটি চিকেন প্যাটি। সব মিলে, ফুডিজদের এক নতুন ক্রিস্পি টেস্ট নেয়ার জন্য এটাই হতে যাচ্ছে বেস্ট অপশন।
অন্যদিকে সব ফুড লাভারদের মাঝে নুতন এক উন্মাদনার নাম হতে যাচ্ছে, ক্রিস্পি কিং। এর ক্রাঞ্চি চিকেন প্যাটি, আইসবার্গ লেটুস, স্পেশাল স্পাইসি সস আর সেসামি সিড দেয়া সফট বান দিবে ফুল টেস্টের এক অসাধারণ অনুভূতি। ইনক্রেডিবল ক্রিস্পি কিং বার্গারটির মূল্য ৬৪৯ টাকা। ক্রিস্পি কিং বার্গারটির মূল্য ৩২৯ টাকায়।
এগুলোর পাশাপাশি এই আমেরিকান চেইন বার্গার শপে রেগুলার ও সিগনেচার বার্গার-তো থাকছেই। ফ্লেম-গ্রিল্ড হোয়াপার থেকে শুরু করে কিং অব ফ্রাইড চিকেন- পাওয়া যাচ্ছে সবই। এই ফ্রাইড চিকেনের স্বাদ অটুট রাখতে কোনো ধরনের কৃত্রিম উপাদান ও প্রিজারভেটিভ ব্যবহার করে না বার্গার কিং।
২০১৬ সালে এদেশে যাত্রা শুরু করা বার্গার কিং-এর ৮টি আউটলেট রয়েছে ঢাকায়। বার্গারপ্রেমীরা এই বার্গারগুলো উপভোগ করতে পারবেন বনানী, গুলশান-২, উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি, মিরপুর, ও নিউমার্কেট (বলাকা) বার্গার কিং আউটলেট থেকে।