|
নুসরাত ফারিয়ার প্রতিবাদ
নতুন সময় প্রতিবেদক
|
![]() নুসরাত ফারিয়ার প্রতিবাদ সম্প্রতি অন্তর্জালে ফারিয়া লিখেছেন, আপনাদের মনে থাকার কথা, ২০০০-২০০৪ সাল পর্যন্ত চলচ্চিত্রের জন্য দুর্বিষহ সময় ছিল। যখন চলচ্চিত্রে ছিল অশ্লীলতাপূর্ণ। অশ্লীল নায়ক-নায়িকারা ছিলেন সেলিব্রিটি আর সুস্থ ধারার শিল্পীরা ছিলেন নির্বাসিত। চলচ্চিত্র শিল্পী হিসেবে সে সময়ের কথা চিন্তা করলে এখনো আমার গা শিউরে ওঠে। আমি তখন চলচ্চিত্রে ছিলাম না, কিন্তু আমি জানি আমার সিনিয়র শিল্পীরা কী দুর্বিষহ সংগ্রামের মধ্যদিয়ে গিয়েছেন সে সময়! সেই জায়গা থেকে আজ একটি অশ্লীলতাহীন চলচ্চিত্র পরিবেশ নিশ্চিত করা র্যাব’র কৃতিত্ব, চলচ্চিত্রকে অশ্লীলতামুক্ত করে হাজার হাজার সুস্থ ধারার শিল্পীর মুখে হাসি ফিরিয়ে দিয়েছে। এই অভিনেত্রী আরও যুক্ত করেছেন, আর জঙ্গিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, মাদকের বিরুদ্ধে অভিযান আমি আর না-ই বা বললাম। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি র্যাব’র পাশে আছি এবং থাকবো। নাগরিক হিসেবে আমি র্যাব’র ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ করি। সম্প্রতি র্যাব’র তত্ত্বাবধানে ‘অপারেশন সুন্দরবন’- শিরোনামে একটি সিনেমায় অভিনয় করেছেন এ নায়িকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
পাইকগাছায় কুপিয়ে জখম করা সেই ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু
