|
কঙ্গনার ক্ষোভ
বিনোদন ডেস্ক
|
![]() কঙ্গনার ক্ষোভ ২৩ নভেম্বরে ভারতের কৃষক আন্দোলনে অংশ নেওয়া শিখ ধর্মাবলম্বীদের নিয়ে ইনস্টাগ্রামে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে কঙ্গনার বিরুদ্ধে মামলা করেন মুম্বই-ভিত্তিক ব্যবসায়ী অমরজিৎ সিং সান্ধু। মামলায় অভিযোগ করা হয়, আন্দোলনরত শিখ ধর্মাবলম্বীদের খালিস্তানি সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে অবমাননা করেছেন। সেই মামলায় হাজিরা দিতে ২২ ডিসেম্বর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল কঙ্গনার। নির্ধারিত দিনে হাজির হতে না পারলেও পরদিন তিনি নিজের বক্তব্য জানিয়েছেন থানায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমর্থক হিসেবে পরিচিত কঙ্গনা থানার থেকে বেরিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। কঙ্গনা লিখেছেন, যদি তুমি দেশকে ভালোবাসো তাহলে অনেকের শত্রু হয়ে উঠবে। ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাবানরা ভোট ব্যাঙ্ককেই তোয়াজ করে চলে, এমনকি প্রয়োজনে তারা সন্ত্রাসবাদকেও পৃষ্ঠপোষকতা করে। ফলে আমাকে একাই চলতে হবে। কঙ্গনা অভিযোগ করেন, রাজনৈতিক মদদে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। হাজিরা দিতে থানা থেকে থানা ছুটতে হচ্ছে তাকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
পাইকগাছায় কুপিয়ে জখম করা সেই ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু
