ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
যে কারণে নারীরা লাস্যময়ী সেলফি তোলেন, জানাল গবেষণা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 7:33 PM

যে কারণে নারীরা লাস্যময়ী সেলফি তোলেন, জানাল গবেষণা!

যে কারণে নারীরা লাস্যময়ী সেলফি তোলেন, জানাল গবেষণা!

নারীদের তোলা সেলফির একটা বড় অংশই পুরুষদের তোলা সেলফির চাইতে আলাদা। নারীদের সেলফিতে এমন একটা জিনিসের আধিক্য থাকে, যা পুরুষের তোলা সেলফিতে থাকে না। নারীদের তোলা সেলফিতে কেবল মাত্র শরীরী প্রদর্শন নয়, থাকে এমন কিছু ভঙ্গিমা, যাকে যৌন অনুষঙ্গবাহী বললে ভুল হবে না।


কেন নারীরা এমন সেলফি তোলেন, সেই বিষয়টি নিয়ে ভাবতে চেয়েছে ‘প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সাযেন্সেস’র মতো আন্তর্জাতিক জার্নাল। ‘ইকনমিক ইনইকুয়ালিটি ড্রাইভস ফিমেল সেক্সুয়ালাইজেশন’ শীর্ষক সেই গবেষণাপত্রে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সেই গবেষণায় দেখানো হয়েছে, যৌন আবেদনময় সেলফির সঙ্গে অর্থনৈতিক অসাম্যের যোগাযোগ রয়েছে। এবং আর্থিক নিরাপত্তাহীনতার কারণেই এই ধরনের ছবি তুলতে এগিয়ে আসেন মেয়েরা। যে সব দেশে নারীরা ততটা অবদমিত নন, সেই দেশগুলিতে এই ধরনের সেলফি তোলার তেমন হিড়িক নেই।

২০১৬ সালের ৩০ দিনের একটি পর্বে টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট হওয়া নারী-সেলফিগুলির হিসেব থেকে তারা দেখাচ্ছেন, যে সব দেশে পুরুষ ও নারীর আয়ে বিপুল বৈষম্য রয়েছে, সেই সব দেশ থেকেই এই ধরনের ছবি সব থেকে বেশি পোস্ট হয়েছে।

গবেষক দলের প্রধান অস্ট্রেলিয়ার খান্ডিস ব্লেক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আর্থিক বৈষম্যের ব্যাপারটা জটিল খুব সরল দৃষ্টিতে একে দেখা যায় না। এই ধরনের ছবি তোলার মধ্যে একটা প্রতিযোগী মনোভাবও লক্ষণীয় থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status