ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 17 December, 2021, 9:57 AM

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রামের বন্দরের ৫ নম্বর গেট এলাকায় লরির ধাক্কায় আরিফুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

নিহত আরিফুল ইসলাম বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। আরিফুল বন্দর থানার মধ্যম গেসাইলডাঙা এলাকার মো. ইসলামের ছেলে।

ওসি জাহেদুল কবির বলেন, আরিফুল মোটরসাইকেল করে যাচ্ছিলেন। ওই সময় দ্রুতগতির একটি লরি আরিফুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status