ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কাজের নামে কোমর, বুকের মাপ জানতে চাওয়া হয়! বিস্ফোরক অভিনেত্রী সুরভিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 1:15 AM

কাজের নামে কোমর, বুকের মাপ জানতে চাওয়া হয়! বিস্ফোরক অভিনেত্রী সুরভিন

কাজের নামে কোমর, বুকের মাপ জানতে চাওয়া হয়! বিস্ফোরক অভিনেত্রী সুরভিন

কাস্টিং কাউচ নিয়ে অকপট অভিনেত্রী সুরভিন চাওলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বলিউডেও নানা সময়ে নিজের শারীরিক গঠন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে।

সুরভিন বলেন, “তখন আমি টেলিভিশনে কাজ করি। ছবিতে কাজের সুযোগ চাইতে জীবনে প্রথম বার কথা বলতে গিয়েছিলাম। আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেওয়াই ওখানকার লোকেদের কাজ।” ক্ষোভ রাগ হয়ে ঝরে পড়ে সুরভিনের গলায়। সপাটে বলেন, “মেয়েদের ক্ষেত্রেই তাঁদের চেহারা, ওজন নিয়ে প্রশ্ন তোলা হয়। কোমরের মাপ, বুকের মাপ জানতে চাওয়া হয়।”

‘পার্চড’-এর অভিনেত্রীর মতে, “মেয়েদের শরীর নিয়ে এই মাপকাঠিগুলি আগাগোড়াই ছিল। সঙ্গে ছিল কাস্টিং কাউচের রমরমা। দক্ষিণী ইন্ডাস্ট্রিও ব্যতিক্রম নয়। কিন্তু আমি মনে করি না এক জন মানুষ, নারী বা অভিনেত্রীকে এই মাপকাঠিতে বিচার করা যায়।”

২০০৩ সালে ‘কহি তো হোগাঁ’ ধারাবাহিকে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ সুরভিনের। বড় পর্দার সঙ্গে পরিচয় কন্নড় ছবির মাধ্যমে। এর পরে বলিউড। ‘হেট স্টোরি ২’, ‘আগলি’, ‘পার্চড’-এর মতো ছবিতে নজর কেড়েছেন অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status