ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
বোটক্লাব মামলায় পরীমনির আপত্তি নাকচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 December, 2021, 7:26 PM

বোটক্লাব মামলায় পরীমনির আপত্তি নাকচ

বোটক্লাব মামলায় পরীমনির আপত্তি নাকচ

পরীমনির করা বোট ক্লাব মামলায় নাসির উদ্দিন মাহমুদ,তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ‘অজ্ঞাতপরিচয়' আসামিদের নাম নাকচ করে দিয়েছে আদালত৷


পুলিশের দেওয়া অভিযোগপত্রে মামলার এজাহারের ‘অজ্ঞাতপরিচয়' আসামিদের নাম না আসায় পরীমনি যে আপত্তি জানিয়েছিলেন, তা নাকচ করে দিয়েছেন বিচারক৷


সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন এ আদেশ দেন৷


এ মামলার তিন আসামির মধ্যে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমি জামিনে রয়েছেন৷ অপর আসামি শহিদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে৷ তাকে গ্রেপ্তার করার বিষয়ে পুলিশকে আগামী ৩ মার্চ প্রতিবেদন দিতে বলা হয়েছে৷ 


এ মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন গত ৬ সেপ্টেম্বর ঢাকার হাকিম আদালতে অভিযোগপত্র দেন৷ সেখানে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমকে আসামি করা হয়৷


মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য হাকিম আদালত থেকে ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়৷ মামলার বাদী পরীমনি গত ১ ডিসেম্বর সেখানে হাজির হয়ে অভিযোগপত্র নিয়ে আপত্তি জানান৷


সেখানে বলা হয়, তদন্ত কর্মকর্তা ‘ইচ্ছে করে' অজ্ঞাতনামা আসামিদের কথা অভিযোগপত্রে আনেননি৷ তবে পরীমনির সে আপত্তি আদালত আমলে নেয়নি৷  


২৬ দিন পর বুধবার কারাগার থেকে বের হয়েছেন চিত্রনায়িকা পরীমনি৷ সকাল সাড়ে ৯টায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে কারা সুপার হালিমা আক্তার জানান৷


আবাসন ব্যবসায়ী নাসির মাহমুদ ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন৷ গত ৮ জুন বোট ক্লাবে পরীমনি হেনস্তা হওয়ার অভিযোগ তোলার পর তা নিয়ে আলোচনার ঝড় ওঠে৷


"আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি, আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমি এর বিচার চাই” বলে পরীমনি ১৩ জুন পরীমনি তার ফেসবুক পোস্টে লেখেন এবং তার পরপরই তিনি তার গুলশানের বাড়িতে সংবাদ সম্মেলন করেন৷ পরেরদিন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ করে  সাভার মডেল থানায় মামলা করেন পরীমনি৷


মামলায় পরীমনির অভিযোগ, নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সেখানে আসামি করা হয়৷


মামলা হওয়ার পর গোয়েন্দা পুলিশ উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে ব্যবসায়ী নাসিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করে৷


তিন মাস পর আদালতে দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, তুহিন সিদ্দিকী অমি পরীমনিকে ‘কৌশলে' বোট ক্লাবে নিয়ে যান৷ সেখানে উপস্থিত আসামি নাসির উদ্দিন মাহমুদ ও শহিদুল আলম মামলার বাদী পরীমনির সাথে অশালীন আচরণ করে তার শরীর স্পর্শ করা হয়৷এতে পরীমনি ক্ষিপ্ত হলে তাকে ‘শ্লীলতাহানির চেষ্টা' করা হয়৷


অন্যদিকে গত ৪ আগস্ট পরীমনিকে তার বাসা থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে র‌্যাব৷ পরীমনি ১ সেপ্টেম্বর জামিনে ছাড়া পান৷ চিত্রনায়িকার বিরুদ্ধে করা মামলায় সিআইডির পক্ষ থেকে ইতোমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status