ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
ত্রীর সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারে স্বামী, অতঃপর…
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 December, 2021, 5:46 PM

ত্রীর সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারে স্বামী, অতঃপর…

ত্রীর সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারে স্বামী, অতঃপর…

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে উদ্ভট এক ঘটনা ঘটেছে। তেজপাল সিংহ নামে এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারের ওপরে চড়ে বসেছেন।



তবে যেমনভাবে উঠেছিলেন ঠিক তেমনভাবেই নেমেও আসেন তিনি। এদিকে, তেজপালের এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা রীতিমতো চিন্তায় পড়ে যান। দুর্ঘটনার ভয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশকেও খবর দেওয়া হয়।

ইতোমধ্যেই জানা যায়, ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর জানাজানি হলে মজা দেখতেও প্রচুর মানুষ ভিড় করে।

ভিড় সামলানোর সঙ্গে সঙ্গে রাগ করে মোবাইল টাওয়ারে উঠেপড়া ব্যক্তিকে বোঝাতেও থাকে পুলিশ। বেশ কিছুক্ষণ পরে মাথা ঠাণ্ডা হলে নামতে শুরু করেন তেজপাল। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে সবার।

স্ত্রীর বিরুদ্ধে অনেক অভিযোগ তেজপাল সিংহের। দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ। তবে এখন তেজপাল এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। টাওয়ার থেকে নেমে তিনি বলেন, স্ত্রীকে নিয়ে আমি আর পেরে উঠছি না।

আমাকে নানা রকম মিথ্যে মামলায় ফাঁসাতে চায়। পুলিশও আমার কথা শোনে না। আমি এই বউয়ের হাত থেকে মুক্তি চাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status