ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুদকের ভুয়া কর্মকর্তা গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 December, 2021, 3:59 PM

দুদকের ভুয়া কর্মকর্তা গ্রেফতার

দুদকের ভুয়া কর্মকর্তা গ্রেফতার

দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে ক্লার্ক ও পিয়ন পদে চাকরি দেওয়ার নামে ৩০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে রিফাত হাসান নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমির সামনে থেকে দুদকের একটি দল তাকে গ্রেফতার করে।  দুদকের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সঙ্গে ভুক্তভোগী শহীদুল ইসলাম বাদী হয়ে ওই ব্যক্তিকে আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্লার্ক ও পিয়ন পদে সহোদর দুই ভাই শহীদুল ইসলাম ও মো. রফিকুল ইসলামকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে নগদ ত্রিশ হাজার টাকা গ্রহণ করেন দুদকের কর্মকর্তা পরিচয় দেওয়া রিফাত হাসান। শুধু তাই নয় প্রতারক রিফাত তাদের কাছে আরো ৫০ হাজার টাকা দাবি করেছিলেন।

এজাহার সূত্রে আরো জানা যায়, প্রতারক রিফাত হাসান বাদীদের মোবাইলে ফোন করে শিল্পকলা একাডেমির গেটে আসতে বলেন। তখন নিরাপত্তাকর্মীসহ দুদকের একটি টিম তাকে চ্যালেঞ্জ করে পরিচয় জানতে চায়। সে নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিতে ব্যর্থ হলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণিত হয় যে সে একজন ভুয়া কর্মকর্তা ও প্রতারক। তার কাছ থেকে ৬টি সিম কার্ড, কয়েকটি এটিএম কার্ড ও বিভিন্ন কর্মকর্তার নামে ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status