ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
আগামীকাল ঢামেকে আলাদা হবে জোড়া শিশু লাবিবা ও লামিসা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 2:13 PM

আগামীকাল ঢামেকে আলাদা হবে জোড়া শিশু লাবিবা ও লামিসা

আগামীকাল ঢামেকে আলাদা হবে জোড়া শিশু লাবিবা ও লামিসা

নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের দুই বছর আট মাস বয়সী জোড়া ওই শিশুদের আলাদা করা হবে সোমবার। সব কিছু ঠিক থাকলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আশরাফ-উল হকের নেতৃত্বে সাতটি বিভাগের ৩০-৩৫ জন বিশেষজ্ঞকে নিয়ে জটিল ওই অপারেশন করা হবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আশরাফ উল হক বলেন, অপারেশনটি খুবই ব্যয়বহুল। শিশুটির পরিবারের পক্ষ থেকে তা মেটানো সম্ভব না। তাই চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে সব ব্যয় বহন করা হচ্ছে।

অধ্যাপক ডা. আশরাফ উল হক জানান, জোড়া লাগা দুই শিশুর হাত-পা-মাথা ঠিক আছে। কোমরের নিচের অংশে জোড়া লেগে আছে। তাদের পায়ুপথ ও মেরুদণ্ড জোড়া রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে এগুলোকেই আলাদা করা হবে। জটিল হলেও অপারেশন সফল হওয়ার ব্যপারে আশাবাদী আশরাফ উল হক।

জানা যায়, লাবিবা ও লামিসার বাবা মো. লাল মিয়া রাজমিস্ত্রির সহকারী। মা মনুফা আক্তার গৃহবধূ। ২০১৯ সালের ১৫ এপ্রিল জোড়া লাগা অবস্থায় লাবিবা ও লামিসার জন্ম হয়েছে।

জন্মের ৯ দিন পরই লাবিবা ও লামিসাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাদের বাবা-মা। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শেই দুই শিশুর যত্ন নিতে থাকেন তারা। ২৮ নভেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয় লাবিবা ও লামিসাকে। সেই থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানেই আছে তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status