ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
প্রতারণার ফাঁদে সর্বস্ব হারিয়েছে ভারতীয় অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 2:06 PM

প্রতারণার ফাঁদে সর্বস্ব হারিয়েছে ভারতীয় অভিনেত্রী

প্রতারণার ফাঁদে সর্বস্ব হারিয়েছে ভারতীয় অভিনেত্রী

ভারতের টিভি অভিনেত্রী রুবিনা দিলাইক। গত বছর সালমান খান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৪তম আসরে বিজয়ী হয়ে তিনি পরিচিতি পান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা তার জীবনের এক কালো অধ্যায়ের কথা ফাঁস করেছেন। জানিয়েছেন, তিনি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছিলেন।

রুবিনার দাবি, এক প্রযোজক ১৬ লাখ টাকার প্রতারণা করেছিলেন তার সঙ্গে। ২০১১ সালের কথা। দীর্ঘদিন ধরে তার পারিশ্রমিক আটকে রেখেছিলেন ওই প্রযোজক। টাকা কখন পাবেন, আদৌ পাবেন কি না, কিছুই বুঝে উঠতে পারছিলেন না রুবিনা। নয় মাস পর প্রযোজকের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন। পরে তাকে জানানো হয়, তার শ্যুটের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

রুবিনা জানিয়েছিলেন, ‘আমার ১৬ লাখ টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু এমন কিছু ঘটনা লেখা হয়েছিল, যেগুলো সত্যি নয় । খাতায় কলমে এ রকম নয়টি ঘটনা দেখানো হয়েছিল। তিনি আরও বলেন, ‘একবার পোকার কামড়ে আমার জ্বর এসেছিল। দুই থেকে তিন ঘণ্টা কাজ করতে পারিনি। হিসাবের খাতায় সেটি লেখা হয়। সেই কয়েক ঘণ্টার জন্য আমার ১ লাখ ৪৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। আমার পকেট থেকে সেই টাকাটা গিয়েছিল।’

অভিনেত্রী জানান, সেই প্রযোজকদের জন্য বেজায় সমস্যায় পড়েছিলেন তিনি। তার কথায়, ‘আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম । আমাকে আমার বাড়ি বিক্রি করে দিতে হয়েছিল। আমার স্বপ্নের শহরে নিজের একটা বাড়ি বিক্রি করে দিয়েছিলাম। ইএমআই দেওয়ার জন্য আমাকে এগুলো করতে হয়েছিল। এমনকি, আমার গাড়িটাও বিক্রি করতে হয়। কারণ ভয় আর চিন্তা নিয়ে বাঁচতে চাইনি।’

তবে কঠিন সময় কাটিয়ে এখন নিজেকে গুছিয়ে নিয়েছেন রুবিনা। ভালো কাজও পাচ্ছেন। এই মুহূর্তে একাধিক ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status