ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
হিরো আলমের ফেসবুক পেজ থেকে উধাও ব্লু-ব্যাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 12:42 PM

হিরো আলমের ফেসবুক পেজ থেকে উধাও ব্লু-ব্যাজ

হিরো আলমের ফেসবুক পেজ থেকে উধাও ব্লু-ব্যাজ

আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার ভাইরাল মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম।  নির্মাণ করছেন একের পর গান ও সিনেমা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিরো আলমের অনুসারীর সংখ্যা নেহাৎ কম নয়। মিলিয়ন অনুসারীর ঘরে বেশ আগেই ঢুকেছেন তিনি। বেশ কিছুদিন আগে হিরো আলমের পেজ ভেরিফায়েড করে ব্লু-ব্যাজ দেয় ফেসবুক। কিন্তু হুট করেই তার ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে।  
মূলত ফেসবুক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ব্যবস্থা চালু আছে। যেখানে অ্যাকাউন্টের নামের পাশে নীল রঙের একটি টিক চিহ্ন থাকে!

এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে হিরো আলম জানান, ‘আমি বুঝতে পারছি না কেন এমন হলো। সম্প্রতি ডা. মুরাদ হাসান নিয়ে একটি গান করেছিলাম। হতে পারে তার ভক্তকুল আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে।

হিরো আলম সর্বশেষ ‘পালালো পালালো মুরাদ হাসান’ শিরোনামে একটি গান নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

এর আগে ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানটি নিজের কণ্ঠে গেয়ে ভাইরাল হন হিরো আলম! তবে তিনি বাংলার বদলে হিন্দিতে গানটি গেয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status