ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
অতীত শিক্ষা থেকে ‘শীতল যুদ্ধ’ নিয়ে যা বললেন ইমরান খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 10:02 AM

অতীত শিক্ষা থেকে ‘শীতল যুদ্ধ’ নিয়ে যা বললেন ইমরান খান

অতীত শিক্ষা থেকে ‘শীতল যুদ্ধ’ নিয়ে যা বললেন ইমরান খান

অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিশ্ব পরাশক্তিদের মধ্যকার ‘শীতল যুদ্ধ’ থেকে নিজের দেশকে বাঁচাতে নতুন ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধে পাকিস্তান মার্কিন বলয়ে ছিল; তবে তার দেশ এখন আর সেরকম যুগে ফিরে যেতে চায় না। পাকিস্তান এ ধরনের বলয়ের আবির্ভাব ঠেকাতে চেষ্টা চালিয়ে যাবে বলে ঘোষণা দিলেন ইমরান খান।
রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি।

 তিনি বলেন, বিশ্বে যাতে আবার শীতল যুদ্ধ ফিরে আসতে না পারে সেজন্য তার দেশ আমেরিকা ও চীনের মধ্যে উত্তজনা কমাতে সাহায্য করতে চায়।

ইমরান খান বলেন, চীন ও আমেরিকার মধ্যকার দ্বন্দ্ব আরেকটি শীতল যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন বলয় গড়ে উঠছে।

পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, ১৯৮০’র দশকে সোভিয়েত বাহিনীর আফগানিস্তান দখলের সময় আফগানিস্তানের প্রতিরোধ যোদ্ধাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে পাকিস্তান। সে সময় আফগান প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রামকে ‘ইসলামি জিহাদ’ বলা হতো।

পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার একদিন পর এ বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী খান।

ওই সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হলেও চীনকে আমন্ত্রণ জানায়নি বাইডেন প্রশাসন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই আমন্ত্রণ প্রত্যাখ্যানের কারণ জানায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাক কর্মকর্তা বলেছেন, পাকিস্তান চীনের ‘এক চীন নীতি’র সমর্থক এবং গণতন্ত্র সম্মেলনে তাইওয়ানের উপস্থিতি ‘এক চীন নীতি’র পরিপন্থি। সূত্র: দ্য নিউজ পিকে, ভয়েস অব আমেরিকা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status