ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আগুনে পুড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: Sunday, 12 December, 2021, 12:49 AM

আগুনে পুড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

আগুনে পুড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

কুমিল্লার সদর দক্ষিণে বসতঘরে আগুনে পুড়ে আজমীর নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আজমীর কাঠমিস্ত্রি আবু তাহেরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু।
আজমীরের চাচা আবু কালাম জানান, বিকেলে আমরা সবাই বাইরে আড্ডা দিচ্ছি। হঠাৎ করে আবু তাহেরের ঘরে আগুন লাগে। নিমেষেই ঘরটি পুড়ে যায়। তারপর থেকে শিশু আজমীর নিখোঁজ হয়। পরে ঘরে খুঁজে দেখি চালের ড্রামের সাথে পুড়ে ছাই হয়ে আছে সে।

তিনি আরও বলেন, আজমীর বাইরে খেলা করছিল। আমরা সবাই বাইরেই ছিলাম। আজমীর কখন ঘরে ঢুকেছে আমরা টের পাইনি।

সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন, শিশুটি পুড়ে মারা গেল। খুবই দুঃখজনক ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status