ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার প্রশংসা করলেন মন্টেনেগ্রোর রাষ্ট্রপতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 12:52 AM

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার প্রশংসা করলেন মন্টেনেগ্রোর রাষ্ট্রপতি

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার প্রশংসা করলেন মন্টেনেগ্রোর রাষ্ট্রপতি

মন্টেনেগ্রোর রাষ্ট্রপতি মিলো জুকানোভিচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন। মন্টেনেগ্রোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বৃহস্পতিবার মন্টেনেগ্রোর সেটিনিয়েস্থ রাষ্ট্রপতির বাসভবনে তার পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের পরে আলোচনায় রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং মন্টেনেগ্রোর রাষ্ট্রপতিও তার পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা জানান। আলোচনা সভায় উভয়ে বাংলাদেশ এবং সাবেক যুগোশ্লাভিয়ার মধ্যে ঐতিহাসিক দৃঢ় বন্ধনের কথা স্মরণ করেন।

রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভাবনীয় সাফল্য, বিশেষত, অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য উৎপাদন ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণের মতো বিষয়গুলোতে বাংলাদেশের ‘রোল মডেল’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করেন। আলাপকালে তারা উভয়েই বস্ত্রখাত, বাণিজ্য, পর্যটন এবং দু’দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগের মতো বিষয়গুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন।

বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ মিয়ানমার নাগরিকের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে রাষ্ট্রদূত মন্টেনেগ্রোর সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি জুকানোভিচ রোহিঙ্গা জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক পদক্ষেপের গভীর প্রশংসা করেন এবং দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে তার সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

মন্টেনেগ্রোর রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনকালে সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রাষ্ট্রদূত মন্টেনেগ্রোর রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে তা তিনি গ্রহণ করেন। একই সাথে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিকেও মন্টেনেগ্রো ভ্রমণের আমন্ত্রণ জানান।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানের পূর্বে একটি সুসজ্জিত সশস্ত্র বাহিনী রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস পেন্ডোরা চৌধুরী এবং রোমে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. আশফাকুর রহমান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status