ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
৫০শতাংশ ছাড় দিয়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 8:52 PM

৫০শতাংশ ছাড় দিয়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

৫০শতাংশ ছাড় দিয়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২২ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। আজ ১১ ডিসেম্বর শনিবার সকালে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। আট দিনব্যাপী এ মেলা চলবে ১৮ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। এ উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন যারা নিবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
 
মেলা উদ্বোধনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর ড. এম. উমার আলী, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, কন্ট্রোলার অব এক্সামিনিশন এ.
৫০শতাংশ ছাড় দিয়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

৫০শতাংশ ছাড় দিয়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

এইচ. এম. আবু সাঈদ, ইংরেজি বিভাগের প্রধান আহমাদ মাহবুব-উল-আলম, ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগীস সুলতানা চৌধুরী, সিএসই বিভাগের প্রধান মোহাম্মদ সাজ্জাদ হোসেইন, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আকতারুজ্জামান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রফিকুজ্জামান রুমান, সেন্টার অব জেনারেল এডুকেশনের কোঅর্ডিনেটর ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব আলম, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন, অ্যাডিশনাল ডিরেক্টর (অ্যাডমিশন) মো. আব্দুল কাদের, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন প্রমুখ।
 
৫০শতাংশ ছাড় দিয়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

৫০শতাংশ ছাড় দিয়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

মেলা চলাকালে বিভিন্ন বিষয়ে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ৫ থেকে ১০০ শতাংশ ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধার সন্তান এবং গরীব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।
 
৫০শতাংশ ছাড় দিয়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

৫০শতাংশ ছাড় দিয়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

এছাড়া ইইই (দিবা ও সান্ধ্যকালীন), সিএসই (সান্ধ্যকালীন), এলএলবি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ইসলামিক স্টাডিজ   (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) এবং এমএ ইন ইংলিশ  (রেগুলার ও ইভেনিং)  বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজের আওতায় নির্ধারিত ন্যূনতম টিউশন ফি-তে পড়াশোনা শেষ করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
 
৫০শতাংশ ছাড় দিয়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

৫০শতাংশ ছাড় দিয়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

ভর্তি মেলা একযোগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া ও গুলশান ভর্তি অফিসে চলবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ০১৮১৯২৪৫৮৯৫, ০১৭৮০৩৬৪৪১৪-৫ অথবা ০১৭০৯১২৬৩৯১/৯৪ নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status