ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভাড়ায় পাওয়া যাবে বয়ফ্রেন্ড!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 9:16 PM

ভাড়ায় পাওয়া যাবে বয়ফ্রেন্ড!

ভাড়ায় পাওয়া যাবে বয়ফ্রেন্ড!

একাকিত্ব দূর করতে চীনে গড়ে উঠেছে বয়ফ্রেন্ড ভাড়া দেওয়া প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান থেকে যেকোনো সুন্দরী বসন্ত উৎসবের জন্য বিভিন্ন রেটে বয়ফ্রেন্ড ভাড়া নিতে পারবেন। এ প্যাকেজের অন্তর্ভুক্ত মুক্ত আলিঙ্গন, হাত ধরে হাঁটা এবং বিদায়ী কিস। এর অতিরিক্ত তালিকার জন্য তরুণীকে আলাদা পেমেন্ট করতে হবে।

 

চীনাদের সবচেয়ে বড় বসন্ত বরণ উৎসব গত শুক্রবার থেকে শুরু হয়েছে। এ উৎসবকে অবিবাহিত, বয়ফ্রেন্ডহীন তরুণীদের জন্য অশুভ বলে ধারণা করা হয়। এ কারণে বহু পরিবার তাদের অবিবাহিত মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তাদের দুশ্চিন্তা নিরসনেই এ ব্যবস্থা।

 

চীনের অনলাইনভিত্তিক বিক্রেতা প্রতিষ্ঠান টোওবোয়ার ভুয়া বয়ফ্রেন্ডের একটি সেকশন আছে। সেখানে মেকি বিয়ের জন্য একটি রেটও নির্ধারণ করা হয়েছে। এ রেট বয়ফ্রেন্ডের ধরণ অনুসারে বিভিন্ন রকমের।




অনলাইনের এ প্রেমিকের সাথে ভাড়ার বিনিময়ে যে কেউ খানাপিনা করতে পারবেন। ঘুরতে পারবেন পছন্দের জায়গায়। সিনেমা দেখতে পারবেন, নাটক দেখতে পারবেন, রেস্টুরেন্টে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতে পারবেন। যদি নতুন এ প্রেমিকের কাছে অন্তরঙ্গ কোনো মুহূর্ত দাবি করেন তাও সম্ভব।

 

তবে প্রতিদিনের জন্য ন্যূনতম ৮২ ডলারে যেকেউ একজন বয়ফ্রেন্ড ভাড়া নিতে পারেন। এ রেট বয়ফ্রেন্ডের ধরণ অনুসারে বাড়বে। সর্বোচ্চ মানের একজন বয়ফ্রেন্ড পেতে তরুণীকে খরচ করতে হবে ১ হাজার ৩২১ ডলার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status