ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে টর্নেডো, ১০০ মৃত্যুর আশঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 6:53 PM

যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে টর্নেডো, ১০০ মৃত্যুর আশঙ্কা

যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে টর্নেডো, ১০০ মৃত্যুর আশঙ্কা

ভয়াবহ টর্নেডোটি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যসহ ৫টি অঙ্গরাজ্যে। এতে অন্তত ১০০ জন মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৫০ জন ছাড়িয়ে গেছে। জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে টর্নেডোটি আঘাত হানে।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা ওই টর্নেডোকে অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আমাদের ধারণা মৃতের সংখ্যা ৫০ জন ছাড়িয়ে যাবে, সম্ভবত ৭০ থেকে ১০০ জনের কাছাকাছি প্রাণ হারিয়েছে’।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টর্নেডোর আঘাতে কেনটাকির অনেক বাড়ি-ঘর ও স্থাপনা লন্ডভন্ড হয়েছে। স্থানীয় সূত্র বলছে, টর্নেডোতে ৫০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন্টাকির গভর্নর ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, হতাহতের এই খবর সত্যিই হৃদয়বিদারক।’ রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবার একজন মুখপাত্র বলেছেন, শনিবার সকাল পর্যন্ত উদ্ধারকারী কর্মকর্তারা টর্নেডোর আঘাতে মৃত্যু অথবা আহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি।

ক্রেগহেড কাউন্টির বিচারক মারভিন ডে বার্তা সংস্থা এপিকে জানান,টর্নেডোর আরকানসাসের একটি নার্সিং হোম আংশিকভাবে ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত ২০ জন মানুষ।  টর্নেডো আঘাত হানায় বেশ কয়েকজন ওই ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status