ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নিজেদের সমকামী জীবন নিয়ে মুখ খুললেন ২ সৌদি নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 6:43 PM

নিজেদের সমকামী জীবন নিয়ে মুখ খুললেন ২ সৌদি নারী

নিজেদের সমকামী জীবন নিয়ে মুখ খুললেন ২ সৌদি নারী

প্রকাশ্যেই একটি আরবি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নিজেদের সমকামী জীবন নিয়ে মুখ খুলেছেন দুই সৌদি নারী। সৌদি আরবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড। আর তাই সৌদি আরব থেকে পালিয়ে লন্ডনে আশ্রয় নেন ফাদ এবং নাজ নামের সমকামী নারী যুগল। নাজ জানান, স্ন্যাপচ্যাট থেকেই তিনি ফাদের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হন। কিশোরী অবস্থা থেকেই নাজ বুঝতে পারেন যে তিনি একটু আলাদা। আর তখন থেকেই তিনি ছেলেদের পোশাক পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তবে এতে পরিবারের বাধা ছিল বলেও জানান নাজঁ।

ওই টিভি চ্যানেল সমকামী নারী যুগলের সৌদি আরবে থাকাকালীন এবং বর্তমানের বিভিন্ন ছবি প্রকাশ করেছে। ইসলামিক দেশগুলোতে সমকামিতার বিষয়ে কঠোর আইন রয়েছে। আর তাই ২০১৮ সালে লন্ডনে আসার পর ফাদ এবং নাজঁ রাজনৈতিক আশ্রয় পান। টেলিভিশন শোতে এসে সমকামিতার কথা জানানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে একজন লেখেন, প্রত্যেকের স্বাধীনতা আছে তারা যা চায় সেটি করার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status